![]() |
ইচ্ছেকথার শূন্যতা |
আমার,
দুরন্ত স্বপ্নরা আজ বন্দী
ভাসতে পারে না বিশুদ্ধ
স্বপ্নের নদীতে,
তাই কি?
মায়াবী রাত পালিয়েছে
অন্য শহরে?
নক্ষত্রের বাড়ীতে হানা দিয়েছে কেউ?
মহাজাগতিক ভবঘুরে আজ
কালপুরুষ,
ধ্রুবতারা,
সোমতারা 'রা,
শোনে না কোন ইচ্ছাকথা,
এদিকে এমন বর্ষাতেও
যমুনা,
কালিজিরা,
বেত্রাবতী,
সোমেশ্বরীর
বুকে পলির নিদারুণ কষ্ট,
সেজন্য কি হয়না দেখা
নিগুঢ় জোছনা,
চুমকি বসানো
চাঁদের ঝিলমিল।
হাওয়ারাও আজকাল
ঘরে ঢোকে না,
উদাস
আর
বৈরাগ্য
নিয়ে খেলা করে,
দুর থেকে ডাকে শুধু
" আয়
আ--য়
আ য়--য়"
#সুধা রহমান
.jpg)