![]() |
| প্রতীক্ষায় |
আজ আষাঢ়-
বৃষ্টির প্রতীক্ষায় আমি
চাতক__
পাহাড়চূড়া,
সবুজ গাছ,
শঙ্খনদী,
চাঁদের নবমী।
না হোক
ভিজিয়ে দেয়া,
ভাসিয়ে নেয়া,
উছলে উঠা,
কাঁপিয়ে দেয়া ঝুমবৃষ্টি ।
তবুও,
গড়িয়ে নামুক দু' ফোঁটা জল
ঐ জল টলমল মেঘে থেকে,
ঝিরঝির করে ভিজিয়ে দিক
কোন একলা বন,
তিরতির করে কেঁপে উঠুক
চোখের পাতা,
ছুঁয়ে যাক অজানা দুঃখকথা,
ফুটুক------
প্রিয়
কদম...
#সুধা রহমান

No comments:
Post a Comment