![]() |
| পথ |
স্মৃতির আঁচলে বিছানো পথরেখারা
মিলিয়ে যায়না,
সেখান থেকে শুরু হয়,
নতুন নতুন পথের ঠিকানা।
কোন কোন পথ বেঁকে যায়
কোনটি তীর্যক কোণে হেসে যায়..
কোনটি একটু অণুজ্বল,
কোনটি আরো জ্বলজ্বলে..
সেখানে,
পথ দেখাবে নতুন আলো,
হাঁটবে সব পথ জোছনায়,
ভিজবে বর্ষায়,
আলোর ছটা ছড়িয়ে হেসে উঠে সব পথ বলবে এই-
সবুজ পাতা,
সবুজ অরন্য
এই সর্ষে হলুদ রঙ
এই কমলা বিকেল
এই হাজারো কবিতা
কেবল তোমার,
তো
মা
রি....
#সুধা রহমান
.jpg)
No comments:
Post a Comment