![]() |
| অতলে একান্ত কিছু |
আমি পা দিতেই ভিজে গেল
আমার পায়ের পাতা।
তাহলে কি নদীরও দুঃখ আছে?
দু-কূল ছাপানো দুঃখ?
কিন্তু,
আমার হাতের পাতায় যে,
শাখা-প্রশাখায় হাজারো নদী,
তাই কি,
আমিও ভিজে যাই নানাবিধ কষ্টে?
জলজ আর আর্দ্র হয় আমার
চোখের পাতা?
তাই কি তন্বী নদীর মতো
বহমান আমার স্বপ্ন
আর কবিতারা....?
ফিরে আসুক
সেই লুকানো নদীটা
আমিও আর একবার ডুব দেই
হাজারো স্মৃতির অতলে
খুঁজে ফিরি __
একান্ত কিছু...

No comments:
Post a Comment