![]() |
| হারানোর দিনলিপি |
কতদিন আকাশ পারাবারে আমার বেড়ানো হয়না,
প্রসন্ন হাসিমাখা সকাল বা,বিকেল নির্জনতার ক্ষয়া অন্ধকারে
হারিয়ে যাচ্ছে প্রতিদিন,
গভীরভাবে তাই আকাশ দেখা হয়ে
ওঠেনা আমার।
ইতস্তত এক ছায়া নিয়ে আমি শুধু অহেতুক আয়োজনে ব্যস্ত হয়ে থাকছি,
আর তাই আমার মাধবী বাগান অথবা ,মেঘের সিঁথান কেবল অনতিক্রম্য দূর সরে যাচ্ছে,
হৃদয় অন্ধকারে আলোজ্বলা হাসিটিকেও ফেলে এসেছি , কোন ঝর্ণাতলার নির্জনে।
দিশেহারা দিনগুলোতে আমি কেবল বারবার নিজেকে হারিয়ে ফেলছি প্রবল অস্পষ্টতায়।
চারিদিকে জীবনের কলোরবও, টের পাই না রক্তের উষ্ণতায়
আঁধারভাঙা নির্বাণ আলো কি জ্বলে না বুকের তোরঙে??
মাঝে মাঝে এক ঘোর ঘোর সকালে বা বিকালে তাকিয়ে দেখি, আকাশের তাকিয়া ছেয়ে আছে
নানান আশ্চর্য ভঙিমায়, কখনো,নিবিড় বাতিঘরের মত
কখনো,মেঘমল্লারের হাঁকডাক
কখনো,সিংহশাবকের চাউনিতে
কখনো নানা বিচিত্র নক্সায় ,ঘোর ঘোর মুগ্ধতায় আমি
আকাশ পানে তাকিয়ে ভাবি,
কোথাও বসে তুমিও কি দেখছ আকাশ???
#সুধা রহমান
.jpg)
No comments:
Post a Comment